© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সাক্ষাৎ

শেয়ার করুন:
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৪ পিএম | ১২ জুন, ২০২৫
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন।

বাকিংহাম প্যালেসে পৌঁছালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।

দুজনের মধ্যে একান্ত বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সমস্যা এবং সুশাসনের মতো বিষয় উঠে আসে বলে জানা যায়। দীর্ঘদিনের পরিচিত দুই ব্যক্তির এই বৈঠকে ছিল এক উষ্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশ।

বৈঠকে রাজা ইউনূসের শান্তি ও উন্নয়নে ভূমিকা, বিশেষ করে সামাজিক ব্যবসার ধারণা এবং তরুণদের ক্ষমতায়নের বিষয়টি প্রশংসা করেন বলে জানা গেছে।

এর আগেও প্রিন্স অব ওয়েলস থাকাকালীন ইউনূসের সঙ্গে একাধিকবার দেখা করেছেন রাজা তৃতীয় চার্লস। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

উল্লেখ্য, রাজপরিবারের রীতিতে, রাজা যখন কাউকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ দেন বা ‘অডিয়েন্স’ প্রদান করেন, তখন সেটি সংশ্লিষ্ট ব্যক্তি ও তার কাজের গুরুত্বকে স্বীকৃতি দেয়ার একটি সম্মানজনক ইঙ্গিত। এ ধরনের সাক্ষাতে রাজা ওই ব্যক্তির কাজ সম্পর্কে আরও জানার সুযোগ পান এবং একটি স্মরণীয় রাজকীয় অভিজ্ঞতা উপহার দেন।

আরএম/এসএন   


মন্তব্য করুন