© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূস-তারেক রহমানের মিটিংয়ে কী হবে আমি আগাম অনুমান করেছি: পিনাকী

শেয়ার করুন:
ড. ইউনূস-তারেক রহমানের মিটিংয়ে কী হবে আমি আগাম অনুমান করেছি: পিনাকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ১২ জুন, ২০২৫
লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে বার্তা দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমি প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করছি ঘনিষ্ঠভাবে, আর তারেক রহমানের সঙ্গে অ্যাক্টিভিজম করছি ঘনিষ্ঠভাবে। দুজনের সঙ্গেই ব্যক্তিগতভাবে মিশেছি। এই দুজনের চিন্তাপদ্ধতি আমার জানা।’

তিনি বলেন, ‘আগামীকালের মিটিংয়ে কী হবে আমি আগাম অনুমান করেছি। সেটা নিয়ে ভিডিও আসবে। কী কী আলাপ হবে; কী কী নিয়া নেগোসিয়েশনের চেষ্টা হবে, সেটার একটা প্রেডিকশন থাকবে।’

তিনি আরো বলেন, ‘এখন আপনারা দেখবেন বিএনপির বুদ্ধিজীবীরা তাদের পজিশন বদলাবেন। তারপরে বদলাবেন দলের নেতারা, কর্মী-সমর্থকরা পড়বেন বিপদে। তারা বুঝতে পারবেন না এখন কোন লাইন নিতে হবে?’
 
আরআর/এসএন

মন্তব্য করুন