© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যৌথ বিবৃতি

শেয়ার করুন:
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যৌথ বিবৃতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ পিএম | ১৩ জুন, ২০২৫

<div><div><div><div>লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্

লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

সরকার ও বিএনপির এ যৌথ বিবৃতিতে জানানো হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

এসএম/টিকে   

মন্তব্য করুন