© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজবাড়ীতে এক পাঙাশ মাছের দাম সাড়ে ৩৫ হাজার টাকা

শেয়ার করুন:
রাজবাড়ীতে এক পাঙাশ মাছের দাম সাড়ে ৩৫ হাজার টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ এএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্ম

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে জেলের জালে। মাছটি ৩৫ হাজার ৪৭৫ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) দুপুর ১টায় জেলে তারা হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জানা যায়, পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে অন্য জায়গায় বিক্রি করেন। জেলে তারা হালদার দলবল নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে শুক্রবার সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান।

দুপুর ১টার দিকে হঠাৎ তাদের জালে জোরে একটা ধাক্কা লাগে। জাল উঠিয়ে দেখা যায় বড় আকৃতির একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে গিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ২১ কেজি ৫০০ গ্রাম।

পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এ বিষয়ে চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, উন্মুক্ত নিলামে পাঙাশ মাছটি কিনে এনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৪৭৫ টাকায় বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।

আরএম 

মন্তব্য করুন