© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধু্র

শেয়ার করুন:
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধু্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৯ এএম | ১৪ জুন, ২০২৫
বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। নিহতের নাম বিদ্যুৎ শেখ (৩০)। তিনি শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন ধরে। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পেছনে বিদ্যুৎকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে মর্গে রেখেছে।

আরএম 

মন্তব্য করুন