© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনসমুদ্র নিয়ে ঢাকায় পৌঁছাল ‘একতা এক্সপ্রেস’

শেয়ার করুন:
জনসমুদ্র নিয়ে ঢাকায় পৌঁছাল ‘একতা এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৩ পিএম | ১৪ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির শেষ দিন আজ। আগামীকা...

ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির শেষ দিন আজ। আগামীকাল থেকে শুরু হবে কর্ম দিবস। এমনই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থান থেকে গত রাতে ছেড়ে আসা ট্রেনগুলোতে হাজারও যাত্রী ঢাকায় প্রবেশ করেছেন। ট্রেনগুলো যখন ঢাকার রেলওয়ে স্টেশনে থামে, তখন দেখে মনে হয় জনসমুদ্র বহন করে আনছে ট্রেনগুলো।

শনিবার (১৪ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে থামে আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস।’ ট্রেনটি গতরাত ৯টা ১০ মিনিটের দিকে দেশের সর্ব উত্তরের স্থান পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মের থামার সময় দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের দুই পাশের রেলিং ধরেও বসে আছে মানুষ। যাত্রী আছে ট্রেনের ছাদেও।

এদিকে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিল, বিভিন্ন স্টেশনে ট্রেনটি যখন থামে তখন প্রচুর বিনা টিকিটের মানুষ ট্রেনে উঠেছিল। অতিরিক্ত এসব মানুষের চাপে আসনধারী যাত্রীরা ঠিকভাবে উঠতে পারেননি ট্রেনে বসতে পারেননি দীর্ঘ সময় নিজ আসনে।

ওই ট্রেনের যাত্রী মিরাজ হাসান গণমাধ্যমকে বলেন , আমি দিনাজপুর থেকে ট্রেনে উঠেছিলাম। ট্রেনে ওঠার সময় থেকেই অনেক মানুষের ভিড় ছিল। ট্রেনের ছাদেও মানুষ। পরবর্তী স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে অনেক চিল্লাচিল্লি করেছেন। অনেকে হয়তো উঠতেও পারেননি। 

কেএন/এসএন

মন্তব্য করুন