© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অগ্নি দুর্ঘটনা রোধে সতর্কবার্তা দিল তিতাস গ্যাস

শেয়ার করুন:
অগ্নি দুর্ঘটনা রোধে সতর্কবার্তা দিল তিতাস গ্যাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ১৪ জুন, ২০২৫

<div><div>গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা রোধে গ্রাহকদের নতুন সতর্কবার্তা দিয়েছে দেশে

গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনা রোধে গ্রাহকদের নতুন সতর্কবার্তা দিয়েছে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৪ জুন) তিতাস গ্যাস থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গ্যাসের চুলা জ্বালানোর আগে কমপক্ষে ২০ মিনিট রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ বা পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন।

লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

এতে আরো বলা হয়, গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরগুলোয় ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ এবং কল সেন্টার : ১৬৪৯৬-এ যোগাযোগ করুন। গ্যাস ব্যবহারে সচেতন হোন, দুর্ঘটনার হাত থেকে নিরাপদ থাকুন।

এসএম/টিকে     

মন্তব্য করুন