© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৌলভীবাজারে সীমান্ত দিয়ে আরো ১২ জনকে পুশ-ইন করল বিএসএফ

শেয়ার করুন:
মৌলভীবাজারে সীমান্ত দিয়ে আরো ১২ জনকে পুশ-ইন করল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ১৪ জুন, ২০২৫

<div><div>মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরো ১২ জনকে পুশ-ইন করেছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরো ১২ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার (১৪ জুন) সকালে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তারপর তাদের আটক করা হয়। তারা সবাই মায়ানমারের রোহিঙ্গা বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ-ইনের ঘটনায় ৩৬২ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি বড়লেখা উপজেলা দিয়ে ২৭৬ জনকে পুশ-ইন করা হয়।

আটককৃতরা হলেন– মারিয়া খাতুন (৫০), মো. রফিক (১২), মো. হোসেন (১০), নুর খাতুন (৩০), মো. হারেশ (৭), নুর হাবিবা (৬), মো. আয়াশ (৪), সায়েরা খাতুন (৬০), মো. তারুক (১৮), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০) ও রাশেদা বেগম (৫)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য যাচাই-বাছাই করে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আপাতদৃষ্টিতে আমাদের মনে হয়েছে, তারা সবাই রোহিঙ্গা।’

এসএম/টিকে  

মন্তব্য করুন