© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যমুনা সেতুতে গাড়ির চাপ, এক দিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন

শেয়ার করুন:
যমুনা সেতুতে গাড়ির চাপ, এক দিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ১৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ঈদের ছুটির শেষ দিনে গতকাল শনিবার (১৪ জুন) ঢাকায় ফেরা মানুষের ঢল

ঈদের ছুটির শেষ দিনে গতকাল শনিবার (১৪ জুন) ঢাকায় ফেরা মানুষের ঢল নামে যমুনা সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে যেমন যানজট ও ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষজন, তেমনভাবে ঈদের পর কর্মস্থলে ফিরতে গিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এবং যমুনা সেতু পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়কেও যানজট ও ধীরগতির কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খায় যমুনা সেতুর দুই পাড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, গতকাল শনিবার (১৪ জুন) উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ২৬৬টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ৩৩ হাজার ৩২৯টি। এসব থেকে আদায় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫০ টাকা।

এফপি/ এসএন

মন্তব্য করুন