© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় চিকিৎসকসহ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
কুমিল্লায় চিকিৎসকসহ নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ পিএম | ১৫ জুন, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">নতুন ভ্যারিয়েন্টে কুমিল্লায় চার জনের করোনা রোগী শনাক্ত কর...

নতুন ভ্যারিয়েন্টে কুমিল্লায় চার জনের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে এক নারী চিকিৎসকসহ তিন জন পুরুষ রয়েছে। কুমিল্লা সিটি স্ক্যান এমআরআই স্পেশালাইজড অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারে করোনা শনাক্ত পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মোমিন (৭০), কুমিল্লা সিটি করপোরেশনের উজির দিঘীর পাড়ের বাসিন্দা ডা. সানজিদা (৩০), বুড়িচং উপজেলার মো. হেলাল আহমেদ (৩৮) ও কুমিল্লা সদর উপজেলার মো. ইবনে যুবায়ের (৩৯)।

এর মধ্যে ১০ জুন আক্রান্ত হন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনি এলাকার আব্দুল মমিন (৭০), ১২ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের উজিরদিঘির পার এলাকার চিকিৎসক সানজিদা আক্তার (৩০) ও কুমিল্লার বুড়িচং উপজেলার মো: হেলাল আহমেদ (৩৮) ও সবশেষ শুক্রবার (১৩ জুন) আক্রান্ত হয়েছেন আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার মো: ইবনে যোবায়ের (৩৯)।

করোনা শনাক্ত হওয়া কুমিল্লা এমআরআই ও সিটিস্ক্যান সেন্টারের ম্যানেজার রয়েল মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার (১৩ জুন) একজন, এর আগে ১২জুন দুজন ও ১০জুন একজন করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তারা কোথায় আছেন তা আমরা জানিনা।

এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা কয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, দুইজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন