© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এ বছর হজে ২৯ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন

শেয়ার করুন:
এ বছর হজে ২৯ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ১৬ জুন, ২০২৫

<div><div style="text-align: justify;"><span style="">পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে চলতি বছর ২৯ বাংলাদেশির ম

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে চলতি বছর ২৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা ও আরাফায় মারা যান তারা। অন্যদিকে পবিত্র হজ সম্পন্ন করে ইতোমধ্যে দেশে ফিরেছেন ২৩ হাজার ৬৫৯ জন হাজি। সোমবার (১৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (১৫ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ২৩ হাজার ৬৫৯ জন। মোট ৬০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৪ হাজার ১৭৬ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন হাজি দেশে ফিরেছেন।

অন্যদিকে দেশে ফেরা হজের ৬০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৭ হাজার ৪৬১ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ৯ হাজার ৪১৮ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৬ হাজার ৭৮০ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ২৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এরমধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় এবং একজন আরাফায় মারা যান।

এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত মঙ্গলবার (১০ জুন) হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি।

কেএন/এসএন

মন্তব্য করুন