© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূস-টমি মিয়া বৈঠক, হসপিটালিটি ও নারী উদ্যোক্তা উন্নয়নে নতুন উদ্যোগ

শেয়ার করুন:
ড. ইউনূস-টমি মিয়া বৈঠক, হসপিটালিটি ও নারী উদ্যোক্তা উন্নয়নে নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ পিএম | ১৬ জুন, ২০২৫
বিশ্ববিখ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত শেফ ও এমবিই খেতাবপ্রাপ্ত টমি মিয়া সম্প্রতি লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাত, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। টমি মিয়া জানান, তাঁর প্রতিষ্ঠিত টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইতোমধ্যে ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। কোভিড-১৯ মহামারির সময় প্রতিষ্ঠানটি নারী উদ্যোক্তাদের ঘরে বসে রান্না ও খাদ্য ডেলিভারিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে সহায়তা করে, যার মাধ্যমে শত শত নারী স্বাবলম্বী হয়েছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাবিদা ইসলাম।

টমি মিয়া জানান, তিনি আগামী জুলাই মাসে ঢাকা সফরে আসছেন। সফরকালে বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের আশা, এই বৈঠক দেশের হসপিটালিটি খাত ও নারী উদ্যোক্তা উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।


পিএ/টিএ

মন্তব্য করুন