© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের ২ যুবলীগ নেতাকে ঢাকা থেকে গ্রেফতার

শেয়ার করুন:
সিলেটের ২ যুবলীগ নেতাকে ঢাকা থেকে গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ পিএম | ১৬ জুন, ২০২৫
সিলেটের দুই যুবলীগ নেতাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ জুন) রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতার রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দুটি এবং জাকিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

এসব মামলায় তারা পলাতক ছিলেন।

আরএম/টিএ  

মন্তব্য করুন