© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাইরেসি ডিঙিয়েও ‘হাউসফুল’ তাণ্ডব

শেয়ার করুন:
পাইরেসি ডিঙিয়েও ‘হাউসফুল’ তাণ্ডব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩০ এএম | ১৭ জুন, ২০২৫
শাকিব খান অভিনীত ছবি বলে কথা; অনুমিতভাবেই ঈদের বাজারে এগিয়ে ‘তাণ্ডব’। মুক্তির পর থেকে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সবখানে ভালো সাড়া পাচ্ছে রায়হান রাফীর ছবিটি। কিন্তু এর মধ্যেই বড় ধাক্কা-পাইরেসি। রোজার ঈদে ‘বরবাদ’-এরপর এবার পাইরেসির শিকার হলো শাকিবের ‘তাণ্ডব’।

তাও একেবারে ঝকঝকে প্রিন্ট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। ফলে বড় সংখ্যক দর্শক ছবিটি ঘরে বসেই দেখে ফেলছে।

এমন প্রতিকূলতার পরও দমে যায়নি ‘তাণ্ডব’। এখনো অব্যাহত রয়েছে ছবিটির দাপট।

আয় ছাড়িয়েছে ছয় কোটির বেশি। শো যাচ্ছে হাউসফুল।

টানা ১০ দিনের সরকারি ছুটির পর অফিস-আদালত খুলেছে। এই কর্মদিনেও হাউসফুল যাচ্ছে ‘তাণ্ডব’-এর শো।

রবিবার দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির ৮৩টি শো প্রদর্শিত হয়েছি। এর মধ্যে ৪৮টি শো ছিল হাউসফুল। এদিন মাল্টিপ্লেক্সে ছবিটির আয় ৬৪ লাখ ৪০ হাজার। ওয়ার্কিং ডেতে এমন আয় চমকপ্রদ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার পর্যন্ত শুধু মাল্টিপ্লেক্স থেকেই ছবিটির আয় প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

ঈদের ছবির মধ্যে তানিম নূরের ‘উৎসব’ও ধরে রেখেছে আবেদন। কর্মদিনেও ছবিটি দেখছে দর্শক। রবিবার মাল্টিপ্লেক্স থেকে ছবিটি আয় করেছে ১৪ লাখ ২৯ হাজার টাকা। নির্মাতা জানিয়েছেন, মুক্তির ৯ দিনে ছবিটির আয় ছাড়িয়েছে এক কোটি টাকা। অন্যদিকে ঈদের বাকি চার ছবি ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার-কর্মফল’ ও ‘টগর’ ব্যবসার দিক দিয়ে অনেকখানি পিছিয়ে পড়েছে।

এসএন 

মন্তব্য করুন