© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থকষ্টে সাদা পোশাকে ইভেন্টে গিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে!

শেয়ার করুন:
অর্থকষ্টে সাদা পোশাকে ইভেন্টে গিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ১৭ জুন, ২০২৫
একসময় বলিউডে দাপিয়ে বেড়ানো অভিনেতা চাঙ্কি পাণ্ডে তার ব্যক্তিগত জীবন এবং অর্থ উপার্জনের সংগ্রাম নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। বলিউডে যখন তার ক্যারিয়ারে ভরাডুবি তখন অর্থের প্রয়োজনে এমন এক কাজ করেছিলেন, যা শুনলে অবাক হবে সিনেমাপ্রেমীরা।

নব্বই দশকে চাঙ্কি পাণ্ডে বলিউডে বেশ জনপ্রিয় ছিলেন এবং অনেক ছবিতে কাজ করেছেন। কিন্তু এরপর হঠাৎ করেই তিনি হিন্দি সিনেমার জগৎ থেকে হারিয়ে যান। আগে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা জানান, তার বিয়ের সময় ক্যারিয়ারে খুব কঠিন সময় চলছিল। হাতে প্রায় কোনো হিন্দি ছবির কাজ ছিল না। বাধ্য হয়েই তিনি বাংলাদেশের ছবিতে কাজ করা শুরু করেছিলেন এবং সেখানে যথেষ্ট সাফল্যও পেয়েছিলেন।

তবে ইন্ডাস্ট্রিতে অনন্যা পাণ্ডের বাবা চাঙ্কি পাণ্ডে বরাবরই ‘কঞ্জুস’ হিসেবে পরিচিত। এমনকি তার মেয়ে অনন্যাও এই স্বভাবের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। শোনা যায়, টাকা বাঁচানোর জন্য নাকি নিজের জন্মদিনের পার্টিও অন্যকে দিয়ে আয়োজন করান চাঙ্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন একটি ঘটনার কথা বলেছেন যা দর্শকদের বিস্মিত করেছে।

চাঙ্কি পাণ্ডে বলেন, ‘সেই সময় সিনেমা অথবা অনুষ্ঠানে যোগদান করা ছাড়া আর অন্য কোনো উপায়ে অর্থ উপার্জন করা যেত না। অন্য কোনো মাধ্যম ছিল না, যার সাহায্যে মানুষ অর্থ উপার্জন করতে পারবে।’

তিনি তার একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘একবার আমাকে একজন ইভেন্ট আয়োজক ফোন করেছিলেন, যিনি দশ মিনিটের জন্য একটি অনুষ্ঠানে যোগদান করতে বলেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের সাদা পোশাক পরে যেতে বলেছিলেন। ভেবেছিলাম হয়তো এটাই নিয়ম, আমিও তাই করি।’

এরপরের ঘটনা আরও বিস্ময়কর। তার কথায়, ‘সেদিন আমার ভীষণ রাগ হয়েছিল। আমি কী করবো বুঝতে পারছিলাম না। অন্য একজন অভিনেতাকে আমি দেখছিলাম হাউ মাউ করে কাঁদতে, তিনি ৫০ হাজার টাকা পেয়েছিলেন।’ 

এসএন 

মন্তব্য করুন