© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিউলিপ ও রাজউকের সাবেক চেয়ারম্যান খাদেমসহ ৯ কর্মকর্তাকে দুদকে তলব

শেয়ার করুন:
টিউলিপ ও রাজউকের সাবেক চেয়ারম্যান খাদেমসহ ৯ কর্মকর্তাকে দুদকে তলব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ১৭ জুন, ২০২৫
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ সাবেক ৯ কর্মকর্তাকে তলব করেছে দুদক। একই ঘটনায় টিউলিপ সিদ্দিককেও ২২ জুন তলব করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সংস্থাটির উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন রাজউক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তাদেরকে আগামী ২২ ও ২৩ জুন তলব করা হয়।

টিউলিপ সিদ্দিকের প্রভাবে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা প্রদানের ক্ষেত্রে তৎকালীন রাজউকের চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সদস্য ভুইয়া রফিউদ্দিন, কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, পরিচালক নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট ৯ জন দায়িত্ব পালন করেন।

তাদেরকে খুঁজে বের করে কী ধরনের অনিয়ম হয়েছে, তা দেখতে চায় দুদকের তদন্তকারী কর্মকর্তা।

একই ঘটনায় টিউলিপ সিদ্দিককেও ২২ জুন তলব করা হয়েছে।

এসএন 

মন্তব্য করুন