© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সরওয়ার জাহান গ্রেফতার ‎

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সরওয়ার জাহান গ্রেফতার ‎

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫২ পিএম | ১৭ জুন, ২০২৫
কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহানকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ‍জুন) ‎মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেফতারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতার সরওয়ার কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।  

সাবেক এ সংসদ সদস্য ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

আরএম/টিএ 


মন্তব্য করুন