© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৩ পিএম | ১৭ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভ...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। তবে এই সময়ে কেউ মারা যাননি।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে মোট ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা নমুনার সংখ্যা ছিল— ইমপেরিয়াল হাসপাতালে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ও মেডিকেল সেন্টার হাসপাতালে ২৪টি করে, এপিক হেলথ কেয়ারে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতালে ২৬টি।

নতুন শনাক্ত ১০ জনের মধ্যে ইমপেরিয়াল হাসপাতালে ৩ জন, এপিক হেলথ কেয়ারে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জন শনাক্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন আক্রান্তদের সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরএম/টিএ 

মন্তব্য করুন