© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে আটকা শত শত বাংলাদেশি! ফিরিয়ে আনার ব্যাপারে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

শেয়ার করুন:
ইরানে আটকা শত শত বাংলাদেশি! ফিরিয়ে আনার ব্যাপারে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৮ পিএম | ১৭ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">ইরান-ইসরায়েল চলমান সংঘাতে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের ন...

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে বাংলাদেশ সরকার। তবে আকাশপথ বন্ধ থাকায় সরাসরি দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত চার শতাধিক বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশি নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। মঙ্গলবার থেকে তাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

তেহরানে বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন দুটি চরম ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। সোমবার রাষ্ট্রদূতসহ দূতাবাসের ৪০ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

এদিকে ইরানের রাষ্ট্রীয় রেডিও ভবনে ইসরায়েলি হামলার সময় সেখানে অবস্থান করা আটজন বাংলাদেশি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না বলেও জানানো হয়।

সরকার আশঙ্কা প্রকাশ করেছে, এই সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। ফলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক আঘাত হানা হচ্ছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাচ্ছে।

 আরএম/টিএ   

মন্তব্য করুন