© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় এ বছর প্রথমবারের মতো করোনা শনাক্ত

শেয়ার করুন:
খুলনায় এ বছর প্রথমবারের মতো করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ১৭ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">খুলনায় চলতি বছরে প্রথমবারের মতো শনাক্ত হলো করোনা রোগী।</div><div sty...

খুলনায় চলতি বছরে প্রথমবারের মতো শনাক্ত হলো করোনা রোগী।

আজ মঙ্গলবার (১৭ জুন) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের এবং খুলনা জেনারেল হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়।

খুমেক হাসপাতালের করোনা ও ডেঙ্গু বিষয়ক ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, খুমেক হাসপাতালে যার করোনা শনাক্ত হয় তার নাম তানিয়া (৪২) এবং তিনি নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার বাসিন্দা। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া খুলনা জেনারেল হাসপাতালে যার করোনা শনাক্ত হয় তার নাম সুমাইয়া আক্তার (১৮)। তিনি নগরীর খুলনা সদর থানাধীন নিরালা এলাকার বাসিন্দা। তাকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ৪০টি আইসোলেশন ওয়ার্ডে ৪০টি বেডের একমাত্র রোগী সুমাইয়া আক্তার।

খুমেক হাসপাতালে মঙ্গলবার (১৭ জুন) ১৩টি রেপিড এন্টিজেন টেস্ট করে একটির পজিটিভ হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান বলেন, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শুধু খুলনায় ১৫ জনের করোনা টেস্ট করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে অপর একজনের টেস্ট হয় সকাল ৮টার পরে। এ জন্য গতকালকের রিপোর্টে আসেনি।


পিএ/টিএ 

মন্তব্য করুন