© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেলুগু ছবিতে ‘আখণ্ডা’ ঝড়: দ্বিতীয় কিস্তির পরই আসছে তৃতীয় পর্ব

শেয়ার করুন:
তেলুগু ছবিতে ‘আখণ্ডা’ ঝড়: দ্বিতীয় কিস্তির পরই আসছে তৃতীয় পর্ব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ পিএম | ১৭ জুন, ২০২৫
‘আখণ্ডা’ সিনেমার মধ্য দিয়েই তেলুগু ইন্ডাস্ট্রিতে শুরু হতে চলেছে এক নতুন যুগের সূচনা। তেলুগু সিনেমার আলোচিত মাইথোলজিক্যাল অ্যাকশন হিট ‘আখণ্ডা’ এবার রূপ নিচ্ছে পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজিতে। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘আখণ্ডা ২’। আর এই ছবির ক্লাইম্যাক্সেই মিলবে তৃতীয় কিস্তি ‘আখণ্ডা ৩’-এর ইঙ্গিত।

পরিচালক বয়াপতি শ্রীনু এবার ‘আখণ্ডা ২’ নিয়ে হাজির হচ্ছেন এক বিস্ফোরক গল্প নিয়ে। ছবির শেষে থাকবে চমকপ্রদ পোস্ট-ক্রেডিট দৃশ্য, যেখানে আভাস পাওয়া যাবে আখণ্ড রুদ্র সিকান্দারের এক নতুন মিশনের। শুরু হয়ে যাবে এক ভিন্ন মাত্রার দেব-ভিত্তিক সিনেম্যাটিক ইউনিভার্সের যাত্রা।

এই নতুন ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। নন্দামুরি বালাকৃষ্ণ ও পরিচালক বয়াপতি শ্রীনু দু’জনেই এই মহাপ্রকল্পে সম্পূর্ণরূপে মনোনিবেশ করেছেন। স্ক্রিপ্ট, প্রি-ভিজুয়ালাইজেশনসহ নানা পর্যায়ের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে।







‘আখণ্ডা ৩’ হতে চলেছে বালাকৃষ্ণের প্রথম ট্রিলজির শেষ অধ্যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দ্বিতীয় কিস্তিতে বালাকৃষ্ণ ফিরছেন আগের মতোই আখণ্ড চরিত্রে। তার সঙ্গে থাকছেন সাম্যুক্তা মেনন, প্রজ্ঞা জয়স্বাল, আদি পিনিশেট্টি এবং বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন থামান এস, যিনি প্রথম কিস্তির মতো এবারও দর্শকদের দেবসম এক আবহে ডুবিয়ে রাখবেন।

‘আখণ্ডা’ এখন আর শুধুই একটি সিনেমা নয়, এটি পরিণত হয়েছে এক শক্তিশালী ব্র্যান্ডে। টলিউডের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি মাইথো-ম্যাস ইউনিভার্স তৈরি হচ্ছে, যা একইসঙ্গে বাণিজ্যিক সাফল্য আর আধ্যাত্মিক আবহে মোড়ানো।

‘আখণ্ডা ২’ যদি প্রমিজ রাখে, তাহলে ‘আখণ্ডা ৩’ হবে আরও বড়, আরও শক্তিশালী এবং আরও ঐশ্বরিক, এমনটাই মনে করছেন ভক্তরা।

এসএম/টিকে

মন্তব্য করুন