© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলে রুহানের জন্যই বাঁচতে চেয়েছিলেন দীপিকা কাকর

শেয়ার করুন:
ছেলে রুহানের জন্যই বাঁচতে চেয়েছিলেন দীপিকা কাকর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৫ পিএম | ১৮ জুন, ২০২৫
টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকরের এক মাস আগে স্টেজ টু লিভার ক্যানসার ধরা পড়ে। ১৪ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের পর তিনি এখন ধীরে ধীরে সেরে উঠছেন ।

প্রায় ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সম্প্রতি নিজের বাড়িতে ফিরেছেন তিনি। ঘরে ফিরতেই দুই বছরের ছেলে রুহানের মুখ দেখে আবেগে ভেসেছেন দীপিকা।
ক্যানসার ধরা পড়ার পর প্রথমবারের মতো নিজের একটি ভ্লগ প্রকাশ করেছেন।

ভ্লগে দীপিকা ক্যানসার শনাক্ত হওয়ার সেই কঠিন মুহূর্তের কথা শেয়ার করেন এবং বলেন, কীভাবে তার স্বামী শোয়েব ইব্রাহিম, পরিবারের সদস্যরা এবং হাসপাতালের কর্মীরা এই কঠিন সময়ে তার পাশে থেকেছেন।



দীপিকা ভীষণ আবেগাপ্লুত হয়ে বলেন, সবচেয়ে বেশি ভয় পেয়েছিলেন তার দুই বছরের ছেলে রুহান থেকে দূরে থাকতে হতে পারে—এই আশঙ্কায়।

তিনি আরও জানান, সেরে ওঠার পথে থাকলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, তবে পরিবারের ভালোবাসা ও সাপোর্টই তাকে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

কেএন/টিকে

মন্তব্য করুন