© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সর্বোচ্চ সতর্কতা জারি

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সর্বোচ্চ সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৫ পিএম | ১৮ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইন্দোনেশিয়ার দক্ষিণ-মধ্য অঞ্চলের মাউন্ট লেউওটোবি লাকি-ল...

ইন্দোনেশিয়ার দক্ষিণ-মধ্য অঞ্চলের মাউন্ট লেউওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরিটি প্রায় ১০,০০০ মিটার (৩২,৮০০ ফুট) উচ্চতায় ঘন ধূসর ছাইয়ের কুণ্ডলী আকাশে নিক্ষেপ করে। ছাইয়ের এই বিস্ফোরণ মাশরুম আকৃতি ধারণ করে এবং এটি প্রায় ৯০ থেকে ১৫০ কিলোমিটার দূরের শহর থেকেও দৃশ্যমান ছিল।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের পরপরই আগ্নেয়গিরির আশপাশের এলাকায় সর্বোচ্চ (চতুর্থ) সতর্কতা জারি করা হয়েছে এবং বিপদসীমা ৮ কিলোমিটার (৫ মাইল) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত হলে আগ্নেয়গিরির ঢাল বেয়ে লাভা নদী পথে নেমে আসতে পারে, যা বড় বিপদের কারণ হতে পারে। এখনো পর্যন্ত কোনো ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত নভেম্বর মাসে মাউন্ট লেউওটোবি লাকি-লাকির এক অগ্ন্যুৎপাতে নয়জন প্রাণ হারায় এবং অনেকেই আহত হয়।

১,৫৮৪ মিটার (৫,১৯৭ ফুট) উচ্চতার এই আগ্নেয়গিরিটি মাউন্ট লেউওটোবি পেরেম্পুয়ানের সাথে যুগলভাবে অবস্থান করছে। একটি তুলনামূলকভাবে অস্থির, অন্যটি শান্ত প্রকৃতির।

ইন্দোনেশিয়া ২৭ কোটি মানুষের একটি দ্বীপরাষ্ট্র, যেখানে প্রায়শই ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত ঘটে। দেশটিতে ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এটি প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের বলয়’ নামক ভূকম্পন সক্রিয় এলাকার মধ্যে পড়ে।

কেএন/টিকে

মন্তব্য করুন