© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বলিউডে আসছে সুশান্ত সিং রাজপুতের বায়োপিক

শেয়ার করুন:
এবার বলিউডে আসছে সুশান্ত সিং রাজপুতের বায়োপিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ পিএম | ১৮ জুন, ২০২৫
দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচ বছর। তবে এখনও বলিউডের অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল সুশান্ত সিং রাজপুত। এবার রুপোলি পর্দায় দেখা যাবে ধোনির বায়োপিকে অভিনয় করে সাড়া ফেলে দেওয়া সুশান্তের বায়োপিক! তেমনই দাবি করেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি। জানালেন তিনি কাজ করছেন সুশান্ত ও তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী প্রেমকাহিনি সেলুলয়েডে ফুটিয়ে তোলার চিত্রনাট্য নিয়ে।



এক সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার এখনও মনে হয় সুশান্ত বুঝি আমার আশপাশেই রয়েছে। ওর সঙ্গটাই ছিল আনন্দে ভরা ও জীবনরসে পরিপূর্ণ। ও এতটাই ছটফটে ছিল বলার নয়। এক মিনিটও চুপ করে বসতে পারত না! ও সারাক্ষণ কথা বলত। রিয়া ওর পাশে পাশে হাঁটত, ওকে থামানোর চেষ্টা করত। সুশান্ত জীবিত থাকার সময় থেকেই আমার ইচ্ছে করত ওদের প্রেমকাহিনি নিয়ে সিনেমা করি। রিয়ার জন্য সুশান্তের প্রেম সাধারণ কোনও ভালোবাসা নয়। অন্যদিকে রিয়া সুশান্তের জন্য প্রাণও দিতে পারত।”


মন্তব্য করুন