© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাইরেসির ধাক্কায় মুখ থুবড়ে পড়েছিল ‘সিকান্দার’, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শেয়ার করুন:
পাইরেসির ধাক্কায় মুখ থুবড়ে পড়েছিল ‘সিকান্দার’, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ পিএম | ১৮ জুন, ২০২৫
বলিউড ভাইজানের ‘সিকান্দার’ সিনেমাকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন তার ভক্তরা। সেভাবে চলেনি ‘টাইগার ৩’ও। এছাড়া ‘অন্তিম’, ‘কিসি কি ভাই কিসি কি জান’ না চলার পর এই ছবি ঘিরেই জন্মাচ্ছিল প্রত্যাশা। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পরেছে এই ছবিটিও। এবার জানা গেল, ছবিটি পাইরেসির কারণে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে ৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজক নাদিয়াদওয়ালার।



ঈদের সময় মুক্তি পেয়েছিল সালমানের ‘সিকান্দার’। ২০০ কোটির বাজেটের ছবিটি দেশের বাজার থেকে তুলতে পেরেছিল মাত্র ১০৩.৪৫ কোটি টাকা। যার জেরে বলিউডের সর্বকালের অন্যতম ফ্লপের তকমা পেয়েছে প্রত্যাশা জাগানো সিনেমাটি। এবার পাইরেসির ধাক্কায় বড়সড় ক্ষতির বিষয়টি সামনে আসতেই নাদিয়াদওয়ালার সংস্থা চাইছে ক্ষতিপূরণ। বিমা সংস্থার কাছে আবেদন করেছে তারা।

প্রসঙ্গত, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর স্যাটেলাইট রাইট ইত্যাদিতে হয়তো আরও কিছু রোজগার হবে ‘সিকান্দার’-এর। কিন্তু সালমানের মতো মহাতারকার ছবির এহেন পরিস্থিতি তার ভক্তদের কাছে কাম্য নয়। প্রিয় নায়কের পরপর ব্যর্থতায় তারা হতাশ।

মন্তব্য করুন