গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২৮ জন
ছবি: সংগৃহীত
০৮:৪০ পিএম | ১৮ জুন, ২০২৫
<p style="text-align: justify; ">দেশে দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাস। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ...
দেশে দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাস। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারো মৃত্যু হয়নি।
আজ বুধবার (১৮ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন সাতজন।
আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।
পিএ/এসএন