© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলছে পোস্ট-প্রোডাকশন, ২০২৬ এ 'জননায়াগন' দিয়ে পর্দা কাঁপাতে আসছেন থালাপতি

শেয়ার করুন:
চলছে পোস্ট-প্রোডাকশন, ২০২৬ এ 'জননায়াগন' দিয়ে পর্দা কাঁপাতে আসছেন থালাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ১৮ জুন, ২০২৫
তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় ও পরিচালক এইচ বিনোথের বহুল প্রতীক্ষিত রাজনৈতিক অ্যাকশন-ড্রামা ছবি জননায়াগন-এর শুটিং শেষ করেছেন চিত্রনায়িকা পূজা হেগড়ে। এর মধ্য দিয়েই ছবিটি প্রবেশ করেছে পোস্ট-প্রোডাকশনের শেষ ধাপে। নির্মাতারা জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গাল উৎসব উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

চেন্নাইয়ে শেষ দিনের শুটিং শেষে একটি রোদেলা সেলফি পোস্ট করে পূজা হেগড়ে ইনস্টাগ্রামে লেখেন, “আজকের শুটিংয়ের মধ্য দিয়েই আমার জন্য জননায়াগনের কাজ শেষ হলো।” জানা গেছে, ছবির প্রধান অভিনেতা বিজয়ও ইতোমধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন। এখন চলছে সম্পাদনা, সংগীত ও অন্যান্য কারিগরি কাজ।

জননায়াগন ছবিতে বিজয়কে দেখা যাবে এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক চরিত্রে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী রূপ বলে ধারণা করা হচ্ছে। পূজা হেগড়ে ‘বিস্ট’ সিনেমার পর আবার তামিল ছবিতে ফিরছেন এই ছবির মাধ্যমে। এই ছবিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল, যিনি একজন ধূসর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর চরিত্রে বড় চমক হয়ে হাজির হবেন। ছবিতে রয়েছেন প্রিয়ামণি, প্রকাশ রাজ, গৌতম বসুদেব মেনন, নারায়ণ, মামিথা বাজু ও রেভতী। রেভতী প্রায় ২৪ বছর পর বিজয়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে।








পরিচালনায় রয়েছেন ধীরন, নেরকোন্ডা পারভাই ও থুনিভুখ্যাত এইচ বিনোথ। ফলে দর্শকরা পাবে রাজনৈতিক উত্তেজনা, কোর্টরুম ড্রামা এবং তীব্র অ্যাকশনের মিশ্রণ।

ছবিটির সংগীত পরিচালনায় আছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণে সত্যন সূর্যান, সম্পাদনায় প্রদীপ ই রাঘব, অ্যাকশনে অনল আরাসু এবং শিল্প নির্দেশনায় সেলভা কুমার কাজ করছেন। কস্টিউম ডিজাইন করছেন পল্লবী সিং।

ভেঙ্কট কে নারায়ণের প্রযোজনায় নির্মিত এই ছবির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন লোহিত এন কে ও জগদীশ পলানিসামি।

ছবিটির নির্মাণ-পর্ব শেষ হওয়ায় এখন শুরু হয়েছে দর্শকদের প্রতীক্ষা। কেননা ২০২৬ সালের পঙ্গাল উৎসবে ‘জননায়াগন’ হয়ে উঠতে চলেছে এক দুর্দান্ত রাজনৈতিক চলচ্চিত্র, যার কেন্দ্রে রয়েছেন থালাপতি বিজয় নিজেই।

এসএম/এসএন

মন্তব্য করুন