© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমেরিকা এখনো সিদ্ধান্ত নেয়নি এই সংঘাতে সরাসরি যুক্ত হবে কি না: ট্রাম্প

শেয়ার করুন:
আমেরিকা এখনো সিদ্ধান্ত নেয়নি এই সংঘাতে সরাসরি যুক্ত হবে কি না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ এএম | ১৯ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাতের ষষ্ঠ দিনেই এক বিস্ফোরক...

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাতের ষষ্ঠ দিনেই এক বিস্ফোরক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, "ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইতিহাস জানে, ইরানিরা কখনোই মাথানত করেনি, এবারও করবে না।"

তিনি আরও বলেন, "যারা ইরানের ইতিহাস জানে, তারা জানেন—ইরান কখনো কারো কাছে আত্মসমর্পণ করেনি, করবেও না। আমরা কারো অধীন নই। এই যুদ্ধ সবে শুরু হয়েছে, যদি আমেরিকা এতে জড়ায়, তাদের জন্য তা হবে অপরিণামদর্শী সিদ্ধান্ত।"

খামিনীর এই বক্তব্য আসে একদিন পরই, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে 'সহজ লক্ষ্য' আখ্যা দিয়ে ইরানের 'আত্মসমর্পণের' দাবি জানান। ট্রাম্প হুঁশিয়ার করে বলেছিলেন, “আমেরিকার ধৈর্য ক্রমেই কমে আসছে।”

তবে খামিনীর হুঁশিয়ারির কিছু সময় পরেই ট্রাম্পের সুরে লক্ষণীয় পরিবর্তন আসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, “আমেরিকা এখনো সিদ্ধান্ত নেয়নি এই সংঘাতে সরাসরি যুক্ত হবে কি না। ইরান বর্তমানে অনেক সমস্যায় রয়েছে, এবং তারা আলোচনায় বসতে চায়।”

আরএম 

মন্তব্য করুন