© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আত্মরক্ষাই ইরানের মূল নীতি, কূটনীতিতেও অঙ্গীকারবদ্ধ: আব্বাস আরাগচি

শেয়ার করুন:
আত্মরক্ষাই ইরানের মূল নীতি, কূটনীতিতেও অঙ্গীকারবদ্ধ: আব্বাস আরাগচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ এএম | ১৯ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের সঙ্

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান এখন পর্যন্ত কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। তবে দেশটি এখনো কূটনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। 

বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

পোস্টে তিনি লেখেন, ইরান শুধু আত্মরক্ষার জন্যই প্রতিক্রিয়া দেখাচ্ছে।

আমাদের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আমরা শুধু ইসরায়েলের হামলার জবাব দিয়েছি, তাদের সহযোগীদের নয়।

বিশ্বকে এই যুদ্ধকে আরও বিস্তৃত করার ইসরায়েলি চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরাঘচি বলেন, ইরান সম্মানের সঙ্গে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে এবং আগ্রাসীকে তার বড় ভুলের মূল্য চোকাতে বাধ্য করবে।

যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান কূটনৈতিক সমাধানে আগ্রহী বলেও জানান তিনি।

তার ভাষ্যমতে, আমরা অতীতেও যেমন ছিলাম, এখনো কূটনীতি নিয়ে আন্তরিক ও ভবিষ্যৎমুখী অবস্থানে আছি।

আরএম 

মন্তব্য করুন