© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা ছেড়ে ‘বাঙালি গৃহিনী’ চিত্রনায়িকা সাহারা

শেয়ার করুন:
সিনেমা ছেড়ে ‘বাঙালি গৃহিনী’ চিত্রনায়িকা সাহারা

চিত্রনায়িকা সাহারা

entertainment-reporter
০২:৪৪ পিএম | ২৮ জুলাই, ২০১৯

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাহারা। একসময় একের পর এক জনপ্রিয় সিনেমায় তাকে দেখা গেলেও এখন পুরোদস্তর ‘বাঙালি গৃহিনী’ সাহারা।

পরিচালক শাহাদাত হোসেন লিটনের সিনেমা ‘রুখে দাড়াও’র মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটলেও তাতে বেশ একটা ভালো করতে পারেননি নায়িকা সাহারা। তবে পরে নিজের আকর্ষণীয় ফিগার, নাচ আর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন এই নায়িকা।

এমনকি পরবর্তীতে সাহারা শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে সবচেয়ে বেশি জুটি বেঁধে ছবি করেছিলেন।

সাহারা ২০০৮ সালে শাকিব খানের সাথে প্রথম ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে জুটি বাঁধেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

সাহারাসাহারা

শাকিবের নায়িকা হয়ে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাসসহ প্রথম শ্রেণীর সব নায়িকার সঙ্গে পাল্লা দিয়ে হেঁটেছেন সাহারা। ওই সময় একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন এই নায়িকা।

সাহারা অভিনীত চলচ্চিত্রগুলো হলো- ‘রুখে দাড়াও’, ‘ভাড়াটে খুনি’, ‘তোকে ভালো বাসতে হবে’, ‘নিষ্পাপ মুন্না’,‘সন্তানের মতন সন্তান’, ‘নষ্ট ছাত্র’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘ময়দান’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘সাথী হারা নাগিন’, ‘সাহেব নামে গোলাম’, ‘মাস্তান নাম্বার ১’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম কয়েদী’, ‘খোদার পরে মা’, ‘বিষাক্ত চোখ’, ‘ভালোবেসে বউ বানাবো’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘ডন নাম্বার ১’, ‘বস নাম্বার ১’, ‘বেশরম ছেলে’, ‘ঢাকা টু বোম্বে’, ‘জোর করে ভালোবাসা হয়না’ ইত্যাদি।

সাহারার বিয়ের ছবি

সাহারার বিয়ে ও তার নতুন ফ্যাশন হাউজে ধারণ করা ছবি

মূলত ২০১৫ সালে মাহবুব রহমান মনিরকে বিয়ে করে সাহারা। পরে নিজের ব্যাবসা প্রতিষ্ঠান দেখাশুনা শুরু করেন তিনি। তারপর থেকে মূলত সিনেমা ছেড়ে পুরোদস্তর একজন বাঙালি গৃহিনী চিত্রনায়িকা সাহারা।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন