© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে’ হামলা করেছে ইসরায়েল

শেয়ার করুন:
ইরানের ‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে’ হামলা করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ এএম | ১৯ জুন, ২০২৫

<div><div><div><div><div>‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর’ নামে ইরানের একটি পারমাণবিক স্থাপ

‘আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর’ নামে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।

ইরানি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী হুমকি দিয়েছিল, ওই রিঅ্যাক্টরের আশপাশের এলাকার বাসিন্দারা যেন অবিলম্বে এলাকাটি ত্যাগ করেন।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরাইল-ইরান চলমান উত্তেজনা একটি গুরুতর পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে। 

এদিকে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরাইলকে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর নিক্ষেপ করার পরপরই জেরুজালেম এবং তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ হামলার পর মধ্য থেকে উত্তর ইসরাইলে ‘এয়ার অ্যালার্ট’ জারি করা হয়েছে।

ইসরাইলের কমপক্ষে চারটি স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে স্থানীয় গণামধ্যম। এর মধ্যে দক্ষিণ ইসরাইলের বে’র শেভায় অবস্থিত সোরোকা হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। 

এছাড়াও পূর্বে তেল আবিব ও রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

এসএম/টিএ  

মন্তব্য করুন