© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া তাদের দুর্বলতার লক্ষণ : খামেনি

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া তাদের দুর্বলতার লক্ষণ : খামেনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ১৯ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে...

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া তাদের দুর্বলতার লক্ষণ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র যে ধরনের কথা বলছে তা বেঞ্জিয়ামিন নেতানিয়াহু সরকারের দুর্বলতা এবং অক্ষমতার লক্ষণ।
বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের সর্বোচ্চ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন। খবর : আলজাজিরা।

পোস্টে খামেনি বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, যে শত্রু যদি বুঝতে পারে যে তুমি তাদের ভয় পাও, তাহলে তারা তোমাকে ছেড়ে যাবে না। আজ পর্যন্ত যেভাবে যুদ্ধ চালিয়ে এসেছো তা চালিয়ে যাও এবং দৃঢ়তার সাথে চালিয়ে যাও।’
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আজ বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মূল করা ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধের অন্যতম লক্ষ্য।

এসএন 

মন্তব্য করুন