© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তোমাকেই বলে দেব’

শেয়ার করুন:
‘তোমাকেই বলে দেব’

ফাইল ছবি

entertainment-reporter
০৬:৩৬ পিএম | ২৮ জুলাই, ২০১৯

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে ‘তোমাকেই বলে দেব’ নাটকটির। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন এফ এস নাঈম ও মৌসুমী হামিদ।

ফাইল‘তোমাকেই বলে দেব’ নাটকের একটি দৃশ্যে ক্যামেরাবন্দী হয়েছেন মৌসুমী ও নাঈম

এবার তরুণ নাট্যনির্মাতা মাকসুদুর রহমান বিশাল ঈদুল আজহার জন্য নির্মাণ করছেন ভিন্ন গল্পে চারটি নতুন নাটক। এর মধ্যে অন্যতম হলো তানিন রহমানের রচনায় ‘তোমাকেই বলে দেব’ নাটকটি।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রতিটা কাজ সৃষ্টির আগে আমার কাছে ইবাদতের মতো পবিত্র মনে হয়। আমি অনেক ভালোবাসি মিডিয়ার জীবন আর নির্মাণের যে কোনো কাজ। আশা করি প্রতিটি নাটকের গল্প এবং শিল্পীদের প্রাণবন্ত অভিনয় দর্শককে মুগ্ধ করবে।

এর আগে, বিশালের নির্দেশনায় ‘অনুভূতি’ নাটকে অভিনয় করেছেন এফএস নাঈম। তার বিপরীতে ছিলেন সারিকা।

নাঈম

বিশালের দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে এফ এস নাঈম বলেন, এবারের ঈদে যে সংখ্যক নাটকে কাজ করেছি তার চারগুণ না করে দিয়েছি। কারণ ভালো গল্পের বাইরে কোনো নাটকে অভিনয় করতে আগ্রহী না।

বিশালের নাটক দুটি ভালোলাগার। অন্যরকম গল্পের নাটক। বিশাল অনেক ধৈর্য্য নিয়ে নিজের মনের মতো করেই নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন।

মৌ

মৌসুমী হামিদ বলেন, যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যের অমঙ্গল কামনা করতে পারে না সংলাপটি এ নাটকের। এমন আরো সুন্দর সংলাপ আছে এ নাটকে, যা দর্শককে মুগ্ধ করবে। সত্যিই আমি এ নাটক নিয়ে খুব আশাবাদী।

ঈদুল আজহায় একটি বেসরকারি চ্যানেলে এবং মাকসুদুর রহমান বিশালের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।

 

টাইমস/জেকে/এসআই 

মন্তব্য করুন