© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে যাচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

শেয়ার করুন:
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে যাচ্ছে বিটিভি ও বাংলাদেশ বেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ পিএম | ১৯ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন...

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের স্বায়ত্তশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত ১৫ বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে এ কমিটি।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত কমিটি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পথরেখা তৈরিতে কাজ করবে। পাশাপাশি টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের গত ১৫ বছরের নীতিমালা পর্যালোচনা ও ভবিষ্যতের নীতি প্রণয়নে কাজ করবে

এই কমিটির নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আরআর/এসএন

মন্তব্য করুন