© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার উপদেষ্টার দায়িত্ব পেলেন সামি

শেয়ার করুন:
এবার উপদেষ্টার দায়িত্ব পেলেন সামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৪ এএম | ২০ জুন, ২০২৫
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এই নামটি বেশ পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বিশ্লেষণের মাধ্যমে দর্শকদের একটি অংশের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন সামি। সেই সামি এবার জায়গা পেলেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে।

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপদেষ্টা কমিটিতে ক্রিকেট উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে সামিকে। বিসিবিতে যোগ দিয়ে দেশের ক্রিকেটের উন্নতি এবং দেখভালের জন্য এখন আরও বড় সুযোগ পাচ্ছেন সামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট বিশ্লেষণের দারুণ সব ভিডিওতে দীর্ঘ দিন ধরেই নিজের ক্রিকেটজ্ঞান, দক্ষতা এবং উপস্থাপনের সামর্থ্য বেশ ভালোভাবেই প্রকাশ করে এসেছেন সামি।

আরএম 



মন্তব্য করুন