© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাকে কেউ খুব একটা পছন্দ করে না, ঠেকায় পড়ে নেয়: বাঁধন

শেয়ার করুন:
আমাকে কেউ খুব একটা পছন্দ করে না, ঠেকায় পড়ে নেয়: বাঁধন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০০ পিএম | ২০ জুন, ২০২৫
দেশের মিডিয়ার পরিচিত মুখ আজমেরী হক বাঁধন । শুরু থেকেই কাজের জায়গা হোক বা রাজনীতির আলোচনা সব জায়গায় নির্ভীকতার পরিচয় দিয়ে আসছেন এই অভিনেত্রী। কাজের ক্ষেত্রে তিনি কোনো সিন্ডিকেটের পছন্দের তালিকায় পড়েন না। বরং তাকে নেয়া হয় অনেকটা বাধ্য হয়েই।

সম্প্রতি সংবাদিকদের সামনে এক বার্তায় তিনি বলেন, "এখানে সিন্ডিকেট অনুযায়ী কাজ হয়। আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন যে, আমাকে কেউ ওই অর্থে খুব একটা পছন্দ করে না। আমাকে নেওয়া হয় ঠেকায় পড়ে—মানে, এমন পরিস্থিতিতে যেখানে আমাকে ছাড়া উপায় থাকে না।"




তিনি আরও যোগ করেন, "মানুষ আমাকে নেয় তখনই, যখন কোনো চরিত্রে আমাকে লাগবেই এমন অবস্থা হয়। কিন্তু খাতির বা ভালোবাসা থেকে কেউ আমাকে নেয়—এমনটা আজ পর্যন্ত ঘটেনি।"

নিজের কঠোর মনোভাবের কথা স্বীকার করে বাধন বলেন, "আমি যাদের সঙ্গে কাজ করি, তাদের এত ঝাড়ি দিই যে, তারা পরবর্তীতে আমার সঙ্গে কাজ করতে খুব একটা আগ্রহী থাকে না। যদি না সেই ক্যারেক্টারে আমাকে প্রয়োজন পড়ে।"

ইউটি/টিএ

মন্তব্য করুন