© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনির উপদেষ্টা আলী শামখানির শারীরিক অবস্থা স্থিতিশীল

শেয়ার করুন:
খামেনির উপদেষ্টা আলী শামখানির শারীরিক অবস্থা স্থিতিশীল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ২০ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আলী শামখানির শারীরিক অবস্থা সম্পর্কে এই হালনাগাদ তথ্য দিয়েছে। এক সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন তিনি।

আল জাজিরা জানিয়েছে, তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের রাত-দিন প্রচেষ্টার ফলে শামখানির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

তাসনিম তাকে উদ্ধৃত করে বলেছে, সর্বোচ্চ নেতা এবং ইরানি জাতির উদ্দেশ্যে এক বার্তায় শামখানি বলেছেন, ‘আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত।’

এফপি/টিএ

মন্তব্য করুন