© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তহীনতার সমালোচনা করলেন সাবেক মার্কিন কর্মকর্তা

শেয়ার করুন:
ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তহীনতার সমালোচনা করলেন সাবেক মার্কিন কর্মকর্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১২ পিএম | ২০ জুন, ২০২৫

<div><div>ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না—সে বিষয়ে ...

ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না—সে বিষয়ে ‘দুই সপ্তাহ’ সময় নিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুধু বলেছেন, ‘একেবারে শেষ মুহূর্তে’ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ধরণ নিয়ে কড়া সমালোচনা করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাম্প যুক্তি বা নৈতিকতার ভিত্তিতে নয়, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে অভ্যস্ত।

স্কারামুচি বলেন, ‘ওনার সিদ্ধান্তে কৌশলগত চিন্তার ঘাটতি রয়েছে। প্রেসিডেন্টের নিরাপত্তাহীনতার অনুভূতিকে কাজে লাগিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চাইছেন।’

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে মার্কিন অবস্থান নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘গত দুই দশকে আমরা কিছুই শিখিনি।

যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে ইরানের শাসন পরিবর্তনের পক্ষে চাপ সৃষ্টি করা উচিত কি না, আমি নিশ্চিত নই।’

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই অনিশ্চিত অবস্থান সংঘাত আরও দীর্ঘায়িত করতে পারে।

এসএম/টিকে    

মন্তব্য করুন