অনলাইনে আম বিক্রি করছেন ওমর সানী
ছবি: সংগৃহীত
০৪:২৫ পিএম | ২০ জুন, ২০২৫
সবাই চিত্রনায়ক ওমর সানীকে রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে জেনে এসেছেন। অভিনয় কমিয়ে দেওয়ার পর তিনি রেস্তোরাঁ ব্যবসায় ঝুঁকেছেন। তবে এবার এই অভিনেতা আম ব্যবসা করছেন। 'মাটির কোলে' নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে তিনি সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন।
এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন আখেরি হামলা খ্যাত নায়ক।
ওই ভিডিওতে তিনি বলেন, কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি আমার জেলা চাঁপাই নবাগঞ্জ, আমাদের জেলা রাজশাহী। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেইজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার বাগানে পৌঁছে যাবে।
ওমর সানী বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এবং তার মনোযোগ রেস্তোরাঁ ব্যবসার দিকে বেশি। এছাড়াও, তিনি মাঝে মাঝে সামাজিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন এবং চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ডেও জড়িত থাকেন।
কেএন/টিকে