© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন বাংলাদেশে ছাত্রলীগ স্টাইলের রাজনীতি করতে দেওয়া হবে না : রাশেদ খান

শেয়ার করুন:
নতুন বাংলাদেশে ছাত্রলীগ স্টাইলের রাজনীতি করতে দেওয়া হবে না : রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ২০ জুন, ২০২৫
ক্যাম্পাসে ছাত্ররাজনীতির প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশে দখলদার ও ছাত্রলীগের স্টাইলের রাজনীতি চলছে। বর্তমান শিক্ষার্থীরা ছাত্রলীগের স্টাইলের রাজনীতি চান না, নতুন বাংলাদেশে এমন স্টাইলের রাজনীতি করতে দেওয়া হবে না।

শুক্রবার (২০ জুন) বিকার ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জবি সাংবাদিক সমিতির আয়োজনে 'গণতন্ত্র পুনরুদ্ধার গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, অতীতের আন্দোলনে শিক্ষার্থীরা করেছে।

গত আন্দোলনে সকল পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেছ। বাংলাদেশে একটা চক্র রয়েছে, যারা শুধু বলতে চায়, ১৭ বছরে রাজনীতিবিদরা কি করেছে? যখন আন্দোলন বন্ধ করতে হয়েছিল, তখন আইজীবীরা মাঠে নেমেছিলেন। ব্যারিস্টার খোকন বলেছিলেন আগে আমকে গ্রেপ্তার করতে হবে। ফলে রাজনীতিক ব্যক্তির চেষ্টা ছিল।

যারা বলে বিগত ১৭ বছর রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, আসলে তারা ব্যর্থ হয়নি। তারা চেষ্টা করেছেন।

জবিসাসের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন জবিসাসের সভাপতি ইমরান হুসাইন।

এ ছাড়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

কেএন/টিকে

মন্তব্য করুন