© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ২৪ ঘণ্টায় আরো ৬ জনের করোনা শনাক্ত

শেয়ার করুন:
দেশে ২৪ ঘণ্টায় আরো ৬ জনের করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ২০ জুন, ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (২০ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এতে শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নতুন করে ৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩৮ জনে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৯৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এসএম/টিকে   

মন্তব্য করুন