© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ২ বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ২০ জুন, ২০২৫
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডাকাতের গুলিতে দুই বাংলাদেশি বিল্লাল হোসেন ও এমদাদুল হক নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) দুপুরে তাদের পরিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় এবং এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জে। জানা গেছে, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে ওই প্রতিষ্ঠানে ডাকাত দল প্রবেশ করে। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল হোসেন ও তার সহকর্মী এমদাদুল হক।

এই ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন