© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলের ৫০ টি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক

শেয়ার করুন:
ইসরাইলের ৫০ টি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ এএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ৫০টি ইসরাইলি...

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ৫০টি ইসরাইলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি।

শুক্রবার (২০ জুন) নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানান তিনি। তিনি জানান, এসব বিমান সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে এসেছে।

আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, ‘প্রথমে ২০টি বিমান প্রবেশ করে। পরে আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়।

এসব বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে চলে যায়। যা আকাশসীমা লঙ্ঘন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি।’

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরাইলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরাইলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরএম 

মন্তব্য করুন