© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে আবারও ব্যাপক হামলা চালানোর দাবি ইসরায়েলের

শেয়ার করুন:
ইরানে আবারও ব্যাপক হামলা চালানোর দাবি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ এএম | ২১ জুন, ২০২৫

<p style="text-align: justify; ">ইরানে নতুন করে আবারও ব্যাপক হামলা চালানোর দাবি করেছে দখলদার ইস

ইরানে নতুন করে আবারও ব্যাপক হামলা চালানোর দাবি করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২০ জুন) রাতে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, নতুন হামলায় অংশ নিয়েছিল ১৫টি যুদ্ধবিমান।


এতে ৩০টি অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

দখলদাররা দাবি করেছে, ইরানের ‘মিসাইল ছোড়ার কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কোথায় কোন জায়গায় এসব হামলা চালানো হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি তারা।

এদিক গত শুক্রবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তাদের বর্বরোচিত হামলায় দেশটিতে এখন পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন