© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি শান্তি স্থাপনকারী, তবে শান্তি স্থাপনে আপনার মাঝে মাঝে কঠোর হতে হবে: ট্রাম্প

শেয়ার করুন:
আমি শান্তি স্থাপনকারী, তবে শান্তি স্থাপনে আপনার মাঝে মাঝে কঠোর হতে হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ এএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">নিজেকে আবারও শান্তি স্থাপনকারী দাবি করে যুক্তরাষ্ট্রের ...

নিজেকে আবারও শান্তি স্থাপনকারী দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি স্থাপনে আপনার মাঝে মাঝে কঠোর হতে হবে। শুক্রবার (২০ জুন) নিউজার্সিতে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “মিস্টার প্রেসিডেন্ট আপনাকে হয়ত শান্তিস্থাপনকারী হিসেবে মনে রাখা হবে। ইরানে হামলা হলে আপনার এই খেতাবের পরিবর্তন হয়ে যাবে কি না।”

জবাবে ট্রাম্প বলেন, “(আমি) সব সময় শান্তিস্থাপনকারী। তবে এটির অর্থ এই নয় যে, শান্তি স্থাপনে আপনি মাঝে মাঝে কঠোর হতে পারবেন না। (আমি) সবসময় শান্তিস্থাপনকারী।”

এদিকে গত সপ্তাহে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। আটদিন ধরে চলা এ যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিতে পারে শঙ্কা তৈরি হয়েছে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানকে দুই সপ্তাহের মধ্যে সময় দেবেন।

এরমধ্যে যদি তারা কূটনৈতিক পথে এগোয় তাহলে ভালো। নয়ত তিনি হামলার নির্দেশ দিতে পারেন।

সূত্র: ব্রিটবার্ট

আরএম 

মন্তব্য করুন