© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুলবশত ইসরায়েলকে সন্ত্রাসী বললেন মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন:
ভুলবশত ইসরায়েলকে সন্ত্রাসী বললেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ এএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথ

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেছেন, ইসরাইলি সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে। পরে তিনি তার কথা সংশোধন করে বলেন, ইরানের সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ডরোথি শিয়ার দেয়া এক ভিডিও প্রকাশ করে আল জাজিরা। সেখানে তার এই বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ডরোথি শিয়া বলছিলেন, ‘ইসরাইলি সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।’ পরে তিনি তার কথা সংশোধন করে বলেন, ‘ইরানের সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।’

এরপর তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের উপর হামাসের মারাত্মক আক্রমণের পিছনে ইরান সরকার একটি সহায়ক এবং আদর্শিক শক্তি ছিল। গত বছরও তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে দুবার আক্রমণ করেছিল।’

এফপি/এস এন 

মন্তব্য করুন