© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ভক্তদের ভালোবাসাই শক্তি', অভিনয় চালিয়ে যাওয়ার ঘোষণা ভাবনার

শেয়ার করুন:
'ভক্তদের ভালোবাসাই শক্তি', অভিনয় চালিয়ে যাওয়ার ঘোষণা ভাবনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ এএম | ২১ জুন, ২০২৫
অভিনেত্রী ভাবনা তার ফেসবুক পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে তাদের ভালোবাসাই তাকে একজন অভিনেত্রী হিসেবে তৈরি করেছে। পুরান ঢাকায় বেড়ে ওঠা সাধারণ একটি মেয়েকে যে অবস্থানে নিয়ে আসা হয়েছে, তার পুরো কৃতিত্ব তিনি ভক্তদেরই দিয়েছেন।

মধ্যরাতের এক ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, "খুবই সাধারণ একটা পুরান ঢাকায় বেড়ে ওঠা মেয়েকে আপনারা অভিনেত্রী নায়িকা যাই বলি বানিয়েছেন। আমি এখনও স্বপ্ন দেখার সাহস পাই আপনাদের জন্য।"

তিনি আরও বলেন, "আপনারাই আমার সাহস, আমার সাপোর্ট। শুধু একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসাই আমাকে তৈরি করবে একটু একটু করে।"

পোস্টের শেষে ভাবনা দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন, "তাই বলি —— আমি ফিরে যেতে আসি নাই। শুধু এভাবেই পাশে থাকবেন।"

ভাবনার এই বার্তা স্পষ্ট করে যে, তিনি অভিনয় জগতে তার যাত্রা অব্যাহত রাখতে চান এবং এই পথে ভক্তদের সমর্থন তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

এফপি/টিএ 

মন্তব্য করুন