© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছি তাদের বিশ্বাস করা যায় না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছি তাদের বিশ্বাস করা যায় না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ এএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনার ম...

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা বা ‘মানসিকতা দেখানোই এখন মূল বিষয়’। জেনেভায় এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের মাথায় হয়তো অন্য কোনো পরিকল্পনা আছে – তারা ইরানকে আক্রমণ করতেই চায় এবং এই পরিকল্পনা হয়তো তাদের আগে থেকেই ছিল। তিনি ইঙ্গিত দেন যে, যুক্তরাষ্ট্র এখন সম্ভবত কেবল সেই পরিকল্পনার আড়াল হিসেবে বিভিন্ন কূটনৈতিক কথাবার্তা ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কড়া সমালোচনা করে আরাগচি বলেন, ‘আমরা আর জানি না কীভাবে তাদের (যুক্তরাষ্ট্রের) ওপর বিশ্বাস রাখা যায়। তারা যা করেছে, তা আসলে কূটনীতির প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা চরমে। এই মন্তব্য দুই দেশের মধ্যে চলমান অবিশ্বাসের গভীরতা এবং আলোচনার পথ কতটা চ্যালেঞ্জিং, তা স্পষ্ট করে তোলে।

এসএন 

মন্তব্য করুন