© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শুভ জন্মদিন’

শেয়ার করুন:
‘শুভ জন্মদিন’

ফাইল ছবি

entertainment-reporter
০৬:২৮ পিএম | ২৯ জুলাই, ২০১৯

হেডলাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। ছবির কারো জন্মদিন নয় আজ বরং মঙ্গলবার মাছরাঙ্গা টেলিভিশনে রাত ৯টায় প্রচার বিশেষ নাটক ‘শুভ জন্মদিন’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটিবদ্ধ হয়েছেন অপূর্ব ও তানজিন তিশা।

প্রচেষ্টা অ্যাড মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন মোজাফফর হোসেন দিপু। নাটকটিতে আরও অভিনয় করেছেন শ্রাবন্তী শ্রাবণ, মোসফিকুর শুভ, আফফান মিতুল, নুসরাত সাবরিন চৌধুরী, ডালিম কুমার দাস টিটু, শাওন আহমেদসহ বিভিন্ন থিয়েটারের ৩০ জন শিল্পী।

নাটকটি প্রসঙ্গে সীমান্ত সজল বলেন, শুভ জন্মদিন নামটা সহজ হলেও এর অর্থটা খুব কঠিন। প্রিয় জনের শুভ জন্মদিন মনে রাখা, দিনটি ভুলে না যাওয়া, ভালোবাসা মনে ধারণ করা, প্রিয়জনের প্রিয় উপহার দিয়ে তার মুখে হাসি ফুটানো, প্রিয়জনের জন্মদিনে তার মায়াভরা হাসি মুখটা দেখার আকুলতা, উপহার পাওয়ার জন্য অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকার ব্যাকুলতা এরই নাম বুঝি ভালোবাসা। ভালোবাসাতো মূলত এমনই হয়।

ফাইল‘শুভ জন্মদিন’ নাটকের একটি দৃশ্যে অপূর্ব-তিশা

‘শুভ জন্মদিন’ প্রসঙ্গে অপূর্ব বলেন, সীমান্ত সজলের সাথে এটা আমার প্রথম কাজ। এই নাটকের গল্পটা শুনার পর আমার মনে দাগ কেটে যায়, ভালো লাগা থেকে অনেক যত্ন করে কাজটা করা। অনেক দিন পর ভিন্ন একটি গল্পে কাজ করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

তানজিন তিশা বলেন, শুভ জন্মদিন নাটকটির গল্প এক কথায় চমৎকার, ভিন্ন ধারার গল্প। একটি দৃশ্য দেখার পর পরের দৃশ্যটি দেখার আগ্রহ জন্মাবে দর্শকের, গল্পটি বুঝতে হলে শেষ পর্যন্ত নাটকটি দেখতে হবে, দেখার পর হয়তো ভাবাবে নয়তো কাঁদাবে।

পরিচালক জানান, চরিত্রটি লেখক সাদাত হোসাইনের ছায়া অবলম্বনে হলেও নাটকটির পুরো গল্পই কাল্পনিক। ‘শুভ জন্মদিন’ সত্য ও সুন্দরের কথা বলবে, এটি জীবনের কথা বলবে, ‘শুভ জন্মদিন’ ভালোবাসার কথা বলবে, ভালোবাসার জয় হোক, এই নাটকের জয় হোক।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন