© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েল বছরখানেক আগে থেকেই ইরানে হামলার প্রস্তুতি নেয়: ইয়াল জামির

শেয়ার করুন:
ইসরায়েল বছরখানেক আগে থেকেই ইরানে হামলার প্রস্তুতি নেয়:  ইয়াল জামির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৮ পিএম | ২১ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিল। ই

ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, তারা ইরানের ওপর হামলার জন্য “বছরখানেক আগে থেকেই” প্রস্তুতি নিচ্ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন, সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতোটা সম্ভব গোপন রাখা হয়েছে।

জামির বিস্তারিত তথ্য না জানিয়েই বলেছেন, এই অভিযান সম্ভব হয়েছে “অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে”। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারতো।

তিনি বলেন, “প্রথমেই একটি শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি।”

এদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে।

খবরে বলা হয়েছে, ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে, যার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি, যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এখনো এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম ও অবকাঠামোর ওপর “একাধিক হামলা” চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, ইরান চলমান হামলার মধ্যে কোনো পারমাণবিক আলোচনা করবে না। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে, ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত। 

কেএন/এসএন

মন্তব্য করুন